০১:৪২ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

পিরোজপুরে ট্রলারের মুখোমুখি সংঘর্ষে শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে ট্রলার দুর্ঘটনায় শংকর কুন্ডু (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি আমরাঝুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের চিত্তরঞ্জন কুন্ডুর পুত্র।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার সন্ধ্যা নদীর লঞ্চঘাট সংলগ্ন সোনাকুল খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতের ভাই রনজিৎ কুন্ডু বলেন, তার বড় ভাই শংকর কুন্ডু রাতে কাউখালী বাজারের সুপারির আড়তে কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ট্রলারে করে নদী পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রলারের ধাক্কায় তিনি আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুভ্রত কর্মকার বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান হোসেন বলেন, বিষয়টি শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিএস/

ট্যাগ :

ইতালিকে হারিয়ে বিশ্বকাপে বসনিয়া, টানা তৃতীয়বার বাদ চারবারের চ্যাম্পিয়ন

পিরোজপুরে ট্রলারের মুখোমুখি সংঘর্ষে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০৯:২৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪