কুমিল্লার বুড়িচং উপজেলার ৪ নং ষোলনল ইউনিয়ন বিএনপি’র কর্মী সভা সফল করার লক্ষ্যে গতকাল ১৭ ডিসেম্বর ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।ষোলনল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম এর সন্ঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম।প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম,বিএনপি নেতা জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু,বিএনপির সাবেক উপদেষ্টা এড. এরশাদুল হক,উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যান,ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সালেহ আহমদ, ভরাসার বাজার কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা তাজুল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল আলিম,ইউনিয়ন যুব দলের সদস্য সচিব সাইফুল ইসলাম রিপন,বিএনপি নেতা মোহন মিয়া, উপজেলা শ্রমিক দলনেতা মাসুদুর রহমান,যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম রিপন, আব্দুল মতিন, ইউসুফ ইঞ্জিনিয়ার ইমরান টুটুল, আব্দুস ছামাদ, জয়নাল, রুহুল আমিন, যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জামাল হোসেন, জুলহাস, মোঃ মনির হোসেন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ স্বপন আহমেদ পাখি, ছাত্রদল নেতা আল রফিক, সাদ্দাম হোসেন, যোবায়ের, রনি নাইমুল হাসান পিয়াস, রায়হান, আরজু শাকিল প্রমুখ। এ সময় বুড়িচং উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে বিএনপি’র কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা
-
শামীম হোসেন, বুড়িচং - প্রকাশিত : ০৯:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- 209
ট্যাগ :
জনপ্রিয়






















