১৮ ডিসেম্বর ২০২৪ (বুধবার) মো. মিজানুর রহমান প্রধান কে আহ্বায়ক, আওলাদ হোসেন কে সদস্য সচিব, রায়হান উদ্দিন রেণু মুন্সীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাসুদ করিম বিপ্লব কে যুগ্ম আহ্বায়ক , নুরুজ্জামান মোল্লাকে আহ্বায়ক কমিটির সদস্য নিবাচিত করে ৫ সদস্য এ নতুন কমিটির অনুমোদন দেন । দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ লতিফ ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ এবং ভিপি জাহাঙ্গীর আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,দাউদকান্দি কুমিল্লা স্বাক্ষরিত পেডে এ নতুন কমিটি অনুমোদিত হয় ।
এ নতুন কমিটির অনুমোদন করায় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে দাউদকান্দি-তিতাস -হোমনা-মেঘনার উন্নয়নের রূপকার একজন ভূ-তত্ত্ব বিজ্ঞানী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক ও লেখক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন কে এবং দাউদকান্দি- তিতাস আসন এর আগামীর জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপণ করা হয় ।
উল্লেখ্য, আগামী দুই মাসের মধ্যে আহ্বায়ক কমিটির দ্বারা ১২ নং গোয়ালমারী ইউনিয়নের সকল ওয়ার্ড পূনাঙ্গ কমিটি পূর্ণাঙ্গ কমিটি করার অনুমোদন প্রদান করা হয় ।
এদিকে ত্যাগী ও যোগ্যদের এ কমিটিতে কাজ করার সুযোগ দেওয়ায় সমগ্র ১২ নং গোয়ালমারী ইউনিয়নে আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে ।
ইমরান মাসুদ 





















