০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

বাবা,মা ঠিকমতো দায়িত্ব পালন করলে ছেলে মেয়ে সফল হবে

এম,এ,হাসেম ইয়াতুননেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন,অনেক অভিভাবক মনে করেন ছেলে-মেয়ে এ প্লাস না পেলে ঠিকমতো লেখাপড়া করে নাই। সবার মেধা এক না, মেধার তারতম্য থাকবে তা মেনে নিতে হবে। ক্লাসের সবাই প্রথম দ্বিতীয় হবে না, কিন্তু আমরা সব ছেলে-মেয়েদের ভালো মানুষ বানানোর চেষ্টা করতে পারি। আপনারা (বাবা,মা) ঠিকমতো দায়িত্ব পালন  করলে ছেলে মেয়ে সফল হবে, আর যদি ব্যর্থ হয় তিরস্কার করতে পারবেন না ব্যর্থতার দায় অভিভাবকদের।
বুধবার (২৫ ডিসেম্বর) দেলপাড়া কুতুবপুর মীরকুঞ্জ পার্টি সেন্টারে দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
তিনি আরোও বলেন, কোনো কাজে সন্তানদের বলবেন না তোমার দ্বারা হবে না, সব সময় উৎসাহ দিবেন। আমরা ব্যবসা-বাণিজ্যে অনেক সময় দেই, কিন্তু আমাদের মূল্যবান সম্পদকে সময় দেই না, আমাদের সবার জ্ঞান এক না মানুষের দৈহিকের যেমন পার্থক্য রয়েছে তেমনি জ্ঞানেরও পার্থক্য রয়েছে। অভিভাবকদের মনে রাখতে হবে সবার জ্ঞান এক না। প্রত্যেকটা মানুষের মূল্য নিজেকেই বৃদ্ধি করতে হয়। অন্য কেউ বৃদ্ধি করতে পারে না। আমরা মানুষ আমাদের মূল্য কীভাবে বৃদ্ধি হবে, যার মধ্যে যত বেশি গুণ সম্পৃক্ত করা যাবে, গুণ ঢুকিয়ে দেওয়া যাবে ,গুণ যার কাছে বেশি পাওয়া যাবে তার মূল্য ততবেশি হবে।
দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের অর্গানাইজিং কমিটির সদস্য সচিব  বিল্লাল হোসেন সভাপত্বিত ও গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মোসাদ্দেক হোসেন সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আমির হোসেন মোল্লা, হাজী আবু তাহের, সুলতান মাহমুদ মোল্লা, রমিজ উদ্দিন খাঁন, মশিউর রহমান খাঁন, মাজেদুল ইসলাম, কামাল ভূইয়া, আক্তার খন্দকার, সাঈদ মাদবর, ফয়সাল খাঁন স্বপন, নাসির প্রধান ও দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুল প্রমূখ।
ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

বাবা,মা ঠিকমতো দায়িত্ব পালন করলে ছেলে মেয়ে সফল হবে

প্রকাশিত : ০৮:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪