০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

শুধু একটা নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ প্রাণ দেয়নি

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি। দেশের সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের দেশে প্রায় ৪০ শতাংশ রাস্তা পাকাকরণের বাকি আছে। বালিয়াডাঙ্গী উপজেলাতে প্রায় ৩০ শতাংশ রাস্তা পাকাকরণ বাকি রয়েছে। বালিয়াডাঙ্গীকে যাতে দ্রুত জাতীয় পর্যায়ের সমপরিমাণে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা কাজ করব।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এ উপদেষ্টা বলেন, শিক্ষার মান বৃদ্ধির জন্য বালিয়াডাঙ্গীতে একটি লাইব্রেরি স্থাপনা করতে স্থানীয় সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা দেওয়া হবে। সামনের দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আওতাধীন যে কোনো সমস্যা নিয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে মন্ত্রণালয়কে জানাবেন- আমরা বিশেষ গুরুত্বারোপ করব।
উত্তরবঙ্গকে নিয়ে এ উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়নের দিক থেকে অবহেলিত ছিল। শুধু কিছু কিছু জায়গায় উন্নয়ন সীমাবদ্ধ ছিল। যে অঞ্চলগুলো বৈষম্যের শিকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেসব অঞ্চলকে বেশি গুরুত্ব দেবে। আমরা কিছু দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নেব, যা এ সরকারের মেয়াদ শেষ হলেও জনগণ সেগুলোর সুফল ভোগ করবে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকারের যে সংস্কারের এজেন্ডা, গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের যে চাওয়া-পাওয়া সে সংস্কার কার্যক্রমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঠিকাদারির সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এ উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব নিয়ে আমরা কাজ করব।
স্বাগত বক্তব্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী জনাব মামুন বিশ্বাস এলজিইডি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। বৈষম্যের কারনে উত্তরাঞ্চল উন্নয়ন বঞ্চিত হওয়ার তিনি ঠাকুরগাঁও জেলার রাস্তা ঘাট, ব্রীজ কালভার্টের এর উন্নয়ন এর জন্য ১০০০ কোটির একটা প্রস্তাবিত প্রকল্পের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়াও এলজিইডি নন ক্যাডার ডিপার্টমেন্ট হওয়ায় মাঠ পর্যায়ে কর্মকর্তারা বিভিন্ন বৈষম্যের শিকার হোন। কর্মকর্তাদের কর্মস্পৃহা বাড়াতে এলজিইডি ক্যাডার করনের দাবি তুলেন।এছাড়াও নির্বাহী প্রকৌশলী উপজেলা ইঞ্জিনিয়ার দের জন্য  গাড়ির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন
অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস প্রমুখ।
ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

শুধু একটা নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ প্রাণ দেয়নি

প্রকাশিত : ০৯:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪