২৭ ডিসেম্বর (শুক্রবার ) সন্ধায় দাউদকান্দি উপজেলার কামারকান্দি খেলার মাঠে গোয়ালমারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয় ।
কর্মীসভার শুরুতেই রূপ নেয় জনসভায় প্রায় ৩০০ বিএনপির নেতাকর্মী উপস্থিত হয়ে এ কর্মীসভা সফল করেন । এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মিজানুর রহমান প্রদান, আহ্বায়ক গোয়ালমারী ইউনিয়ন বিএনপি ।
প্রধান অতিথির বক্তব্যে নব কমিটির আহ্বায়ক মিজান বলেন, আমরা নতুন আহ্বায়ক কমিটি আপনাদের কথা দিচ্ছি গোয়ালমারী ইউনিয়ন বিএনপিতে ত্যাগীদের মূল্যায়ন করা হবে ।তারজন্য আপনারা আমাদেরকে সকল তথ্য দিয়ে সহযোগিতা করবেন । আমরা আমাদের উপজেলা বিএনপির এবং আমাদের নেতা সাবেক সফল মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তারুন্যের অহংকার দাউদকান্দি-তিতাসের আগামীর সংসদ ড. খন্দকার মারুফ হোসেন এর নির্দেশেই কাজ করতেছি ।
এ সময় যুগ্ম আহ্বায়ক মাসুদ করিম বিপ্লব বলেন, আমরা অতি দ্রূত সময়ের মধ্যে সকল ওয়ার্ড গুলোর কমিটি করে কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন কমিটি উপহার দিব এবং এ কমিটি হবে যাচাই-বাচাই করে অতীতে যারা দলের হয়ে কাজ করেছেন ঠিক তারা এ কমিটিতে স্থান পাবেন ।
সভাপতিত্ব করেন : মো. মাসুদ করিম বিপ্লব মিয়াজী , যুগ্ম আহ্বায়ক গোয়ালমারী ইউনিয়ন বিএনপি ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. মজিুবর রহমান সাধারন সম্পাদক দাউদকান্দি উপজেলা ওলামা দল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য নূরুজ্জামান মোল্লা ।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব , যুবদলনেতা আবদুল গাফফার এবং যুবদল সদস্য আনোয়ার হোসেন ।
উক্ত সভায় সঞ্চালনায় ছিলেন গোয়ালমারী ইউনিয়ন কমিটির সদস্য সচিব মো. আওলাদ হোসেন এবং দাউদকান্দি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ ।
আলোচনা সভা ও জনসভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান শেষে নব-গঠিত গোয়ালমারী ইউনিয়ন বিএনপির আহ্ববায়ক কমিটিকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয় ।






















