বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। পহেলা জানুয়ারী বুধবার বেলা ১১ টায় গৌরীপুর ইসাখা পাম্প সংলগ্ন বালুর মাঠ থেকে র্যালীটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে গৌরীপুর বাসস্ট্যান্ড হয়ে গৌরীপুর বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এসে সমাপ্ত করা হয়।
দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল বাসেদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব লিমন খন্দকারের সঞ্চালনায় র্যালী পূর্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসেম চেয়ারম্যান, দাউদকান্দি পৌর বিএনপি’র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপি’র সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন আহমেদ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি মোঃ শাহাবুদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আসিফ কবির, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ফকির, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার মোল্লা সহ আরো অনেকেই।
র্যালীতে দাউদকান্দি উপজেলার ১৫ টি ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড কমিটির সদস্যরা অংশ গ্রহণ করেন।






















