বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরের কালকিনি উপজেলার আহত ও শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে উপজেলার শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বুলু বেপারীর নিজ বাসভবনে নগদ অর্থ, অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শরীফ, ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
মানব কল্যাণ সংগঠনের সভাপতি বি.এম. রাজিব হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির এসোসিয়েশন প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মো. মসিউর রহমান, যুব উন্নয়ন অফিসার মোঃ আবুল খায়ের মোল্লা, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ খোকন জমাদার, শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা ও জনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়াসহ মানব কল্যাণ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সজিব খাঁন।
০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
কালকিনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান
-
বি.এম. হানিফ,কালকিনি - প্রকাশিত : ০৯:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- 126
ট্যাগ :
জনপ্রিয়






















