০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

শাহজাদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের পাড়কোলা উত্তরপাড়া গ্রামের মৃত সিদ্দিক প্রামাণিকের ছেলে আমেরিকা প্রবাসী রুহুল আমিন বাবুলের বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। সোমবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ৩ টার দিকে ৬ জনের একটি ডাকাত দল বাড়ির পিছনের বারান্দার গ্রিলের তালা কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকা, ডলার ও স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ডাকাতির অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত ডাকাত দলটি প্রায় ২ ঘন্টা ব্যাপি বাড়ির সদস্যদের জিম্মি করে এ ডাকাতি কাজ চালিয়েছে বলে জানা যায়। আমেরিকান প্রবাসী রুহুল আমিন বাবুলের বাড়িতে বসবাস করেন তার আপন ভাই পোল্ট্রি ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন যুবলু। জাহাঙ্গীর হোসেন যুবলু জানান, ৬ সদস্যের ডাকাত দল আমাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, ডলার, স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়, যাওয়ার সময় ডাকাত দল বাড়ির সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়। এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান ও অফিসার ইনচার্জ আছলাম আলী জানান তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

শাহজাদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রকাশিত : ০৯:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫