১২:২৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লার ডিসিকে গাছ উপহার দিতে এসে আলোচিত বাবা-ছেলের ৫ শতাধিক চারা বিতরণ

কুমিল্লা জেলা প্রশাসককে গাছ উপহার দিতে এসে আলোচিত সেই বাবা ছেলে এবার ৫ শতাধিক বেগুন ও মরিচের চারা বিতরন করেছে। কুমিল্লা ইবনে ইমিয়া স্কুল এন্ড কলেজের সামনে শিক্ষার্থী অভিভাবক ও পথচারীদের মধ্যে এ চারা বিতরন করেন। চারা বিতরন কালে উপস্থিত ছিলেন আলোকিত বজ্রপুর সংগঠনের সংগঠক, ক্রিড়া ও সামাজিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম সোহেল, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক আবদুল হক, স্কুল ইনচার্জ কামরুজ্জামান সোহেল বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটনসহ বিভিন্ন শিক্ষক ও পেশাজীবীবৃন্দ। উল্লেখ্য গত ৬ জানুয়ারী সোমবার সকালে কুমিল্লা জেলা প্রশাসককের বাসভবনে জেলা প্রশাসককে উপহার দেয়ার জন্য একটি ইনডোর প্ল্যান্ট নিয়ে যান তাহসিন রাহমান নামে এক স্কুল ছাত্র। তার বাবা কুমিল্লার সিনিয়র সাংবাদিক। সেখানে গাছ উপহার দিতে গিয়ে হেনস্তার শিকার হন তাহসিন রাহমান। পরবর্তীতে তার পিতা সাংবাদিক মোবারক হোসেনকে খরব দিয়ে নিয়েও হেনস্তা করেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিলে তা তোলপাড় সৃষ্টি হয়। দিনভর এ নিয়ে সামাজিক গণমাধ্যমে ব্যপক তোলপাড় সৃষ্টি হয় এবং কুমিল্লার সাংবাদিকসহ সকল স্তরের নাগরিকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। পরবর্তীতে জেলা প্রশাসাক কার্যালয়ে বাবা ও ছেলের সাথে বৈঠক হয়। ঐ বৈঠক বিষয়ে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে বিষয়টি ভুল বোঝাবুঝি। ঐ কিশোর ছাত্র থেকে রাতে উপহার গ্রহণ করা হয়। তবে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কিছুই বলেন নি সাংবাদিক মোবারক হোসেন। ৫ শতাধিক বেগুন ও মরিচের চার বিতরন প্রসঙ্গে মোবারক হোসেন বলেন, নৈতিক মানবিক মূল্যবোধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোমেতি সংবাদ কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে গত ৫ মাস যাবত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এর মধ্যে অন্যতম হচ্ছে সবজি বীজ, চারা উৎপাদন ও বিতরন। তারই আলোকে তাহাসিন রাহমান জেলা প্রশাসক মহোদয়কে গাছ উপহার দিতে গিয়েছিলেন। সেখানে কি হয়েছে সেটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছি। আজ আমরা ৫ শতাধিক সবজি চারা বিতরন করেছি। রমজানকে সামনে রেখে গোমেতি সংবাদ ৫ হাজার  বেগুন এবং মরিচের চারা বিতরন করবে নগরবাসীর মধ্যে সেটাই আমরা করেছি।

ট্যাগ :
জনপ্রিয়

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা

কুমিল্লার ডিসিকে গাছ উপহার দিতে এসে আলোচিত বাবা-ছেলের ৫ শতাধিক চারা বিতরণ

প্রকাশিত : ০৮:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫