১২:২৫ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

শেখ হাসিনা ভারতে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে

বিএনপি বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়। যেখানে প্রতিটি মানুষের সমান মর্যাদা থাকবে। শিক্ষা, চিকিৎসা, ভোটের অধিকার, কাজের অধিকার থাকবে। এই লক্ষ্য নিয়েই তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। বিএনপির নেতা-কর্মীদের গুম খুন করে দেশের সম্পদ লুট করে দেশকে বিদেশের কাছে ঋণগ্রস্ত করে  শেখ হাসিনা চোরের মত পালিয়ে গেছে। আর খালেদা জিয়া এদেশের লাখো মানুষের ভালোবাসা এবং দোয়া নিয়ে বিদেশে চিকিৎসা নিতে গিয়েছেন। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজানো অপরাধে ৬ বছর কারাগারে রেখেছিলেন। খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখে হত্যা করতে চেয়েছিল হাসিনা। হাসিনার তুলনা শুধু ফেরাউন নমরুদের সাথেই করা যায়। সে এখন ভারতে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণ তার বিচার করবেই। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সানারপার এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফের সভাপতিত্বে এসময়ে আরও বক্তব্য রাখেন, সিদ্ধরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রিয়াজুল ইসলাম, থানা বিএনপি নেতা আফজাল হোসেন, হাজী আতাউর রহমান (আক্কেল), মো. মনির হোসেন খাঁন, মো. ইমরান হোসেন, মো. মাইনুল ইসলাম, মো. ইব্রাহিম মেহেদী, মো. আয়নাল মোল্লা, নাসিক ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল রহমান, মো. গেলাপ হোসেন ভূইয়া, আবুল হোসেন কাঞ্চান,  রাকিবুল দেওয়ান, ছাত্রদল নেতা মেহেদী ফারহান প্রমূখ।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুলসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানে সানারপার এলাকার পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ট্যাগ :
জনপ্রিয়

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা

শেখ হাসিনা ভারতে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে

প্রকাশিত : ০৯:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫