এডভোকেট আবুল মনসুর আহাম্মেদ এম.পি স্মৃতি সংসদ অস্থায়ী কার্যালয়ে বীরমুক্তিযোদ্ধা এড: আবুল মনসুর আহাম্মেদ সাবেক এম.পির ৩৪তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা সরকার মোঃ আল নাসেরের সভাপতিত্বে গোলাম হোসেন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ত্রিশাল উপজেলা বি.এন.পি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে মরহুম এম.পি সাহেবের সুযোগ্য সন্তান কুদরত ই এলাহি বিপ্লব, ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মোঃ আব্দুর রহিম, ৫নং ওয়ার্ড বি.এন.পির সাবেক সভাপতি মোঃ রুহুল আমিন, ৫নং ওয়ার্ড বি.এন.পির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, এডভোকেট আবুল মনসুর আহাম্মেদ এম.পি স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রিশাল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, এডভোকেট আবুল মনসুর আহাম্মেদ এম.পি স্মৃতি সংসদের নব-নির্বাচিত সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সরকার মোঃ আল নাসের বলেন- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ১১নং সেক্টরের প্রধান প্রশাসক ও ত্রিশাল থেকে তৎকালীন দুই-দুইবারের জাতীয় সংসদ সদস্য মরহুম আবুল মনসুর আহাম্মেদের উন্নয়নমূলক কর্মকান্ড ও ত্রিশালের সাধারণ মানুষের মাঝে সে সেবা দিয়ে গেছেন তা আমরা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।




















