০৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলার ঘটনায়,৯০ জন আসামি ১১ জনকে আটক করা

লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলার ঘটনায় ৯০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক পুলিশের উপপরিদর্শক মো. মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে আজ বৃহস্পতিবার সকালে সদর থানায় এই মামলা করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে এবং ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এই মামলায় আটক ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন– সোহেল হোসেন (৩৫), সোহাগ হোসেন (২৮), জহির উদ্দিন (৫৫), মহিউদ্দিন (৫০), ইছমাইল হোসেন (৩৫), মোশারেফ হোসেন (৩১), জিয়াউর রহমান বাবু (৩১), শিপন হোসেন (২৬), বেলাল হোসেন (৪৭), মিরাজ হোসেন(২১) ও মো. কামাল মোল্লা (৫০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।’

উল্লেখ্য, ফিটনেস ও লাইসেন্সবিহীন সিএনজিসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে গতকাল বুধবার সকাল থেকে শহরের বাগবাড়ি মেঘনা সড়কের মুখে ট্রাফিক পুলিশ অভিযান শুরু করে। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় কয়েকটি সিএনজি আটক করে ট্রাফিক পুলিশ। এ ঘটনার জেরে সিএনজি চালকেরা ট্রাফিক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুই পুলিশ কনস্টেবল দৌড়ে পাশের হাজি মার্কেটে আশ্রয় নেয় এবং পুলিশের সহকারী উপপরিদর্শক সবুজ মিয়া দৌড়ে পালিয়ে যান।

পরবর্তীতে সিএনজি চালকেরা লক্ষ্মীপুর-রামগঞ্জ মহাসড়কে বিক্ষোভ করে। কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়।অবরুদ্ধ দুই পুলিশ কনস্টেবলসহ তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলার ঘটনায়,৯০ জন আসামি ১১ জনকে আটক করা

প্রকাশিত : ০৮:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫