কুমিল্লা বুড়িচং উপজেলায় বাংলাদেশ জামায়েত ইসলাম বুড়িচং উপজেলা শাখার কর্মী সম্মেলন গতকাল বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।উক্ত সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান,প্রধান বক্তা নির্বাহী কেন্দ্রীয় সদস্য এড. মতিউর রহমান আকন্দ।এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম,কাজী দ্বীন মোহাম্মদ,অধ্যাপক আবদুল মতিন,অধ্যাপক আলমগীর সরকার,অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া,অধ্যাপক আবদুল আউয়াল,অধ্যক্ষ মুহাম্মদ আবদুল হান্নান,মাওলানা মিজানুর রহমান আতিকী,মাওলানা রেজাউল করিম,মুহাম্মদ আব্দুস সাত্তার,এড ড.মোবারক হোসাইন,সাইফুল
ইসলাম শাহিন,অধ্যক্ষ মুফতি মোঃ আমিনুল ইসলাম,অধ্যক্ষ মোঃ আবু তাহের,মোঃ সাইফুল আলম,অধ্যাপক গিয়াস উদ্দিন,মোঃ সানাউল্লাহ। বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হোসাইনের সন্ঞ্চালনায় অধ্যাপক মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বুড়িচং রংধনু সাহিত্য সংস্কৃতির সভাপতি জাকারিয়া খান সৌরভ,জয়নাল আবেদীন,ডাঃ আজিজ, কৃষিবিদ আলামিন প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই দেশে যেকোনো অপশক্তির আগ্রাসন রুখে দিতে আপনারা সবাই ঐকবদ্ধ থাকবেন।ফ্যাসিস্ট সরকার যেন পুনর্বাসন না করতে পারে সেদিকে সোচ্চার থেকে সবাই আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত জামায়েত ইসলামের নেতৃত্বে সকল কার্যক্রমে অংশগ্রহণ করবেন।বাংলাদেশ জামায়েত ইসলাম ধর্ম বেঁচে রাজনীতি করেনা বরং ধর্মের অনুসারী হয়ে রাজনীতি চর্চা করে।তিনি আরও বলেন যারা বাংলাদেশ জামায়েত ইসলাম নিয়ে কটুকথা বলেন সাবধান হয়ে যান এছাড়াও তিনি জনসম্মুখে একটি বার্তা দেন এই বাংলার মাটিতে শহীদ ভাইদের সাথে নিষ্ঠুরতম অত্যাচার ও ফাঁসি দিয়ে ঝুলিয়ে বেআইনী মৃত্যুদন্ডে দন্ডিত করেছেন যারা জড়িত তাদের সঠিক আইনী বিচার কার্যক্রম সম্পাদন করা হবে।




















