মানবিক স্বাস্থ্যসেবা প্রদানের যে প্রতিশ্রুতি নিয়ে ডিকে হাসপাতাল – ২০ জানুয়ারি ২০২৩ইং সালে সেবা কার্যক্রম শুরু করার পর থেকে ঢাকা-কুমিল্লা-চাঁদপুর বৃত্তে সর্বোচ্চ মান বজায় রেখে রোগ নির্নয়ে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজ ব্যবহারের পাশাপাশি সকল বিভাগের সর্বোচ্চ ডিগ্রীধারী কনসালটেন্ট দ্বারা চিকিৎসা সেবা প্রদান সহ শুধুমাত্র নিউরোলজিক্যাল ও কার্ডিয়াক অপারেশন ছাড়া সর্বোচ্চ লেভেলের প্রায় সকল জটিল অপারেশন সফলতার সাথে সম্পন্ন করে দাউদকান্দি অঞ্চলে বেশ সুনাম অর্জন করেন।

স্বনামধন্য ডিকে হাসপাতালের ২য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে গাইনি এন্ড অবস বিভাগের কনসালটেন্ট ডাঃ ফৌজিয়া সুলতানা, মেডিসিন ও হেপাটোলজি বিভাগের কনসালটেন্ট ডাঃ কামরুল মিল্লাত সহ ডিকে হাসপাতালের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুজ্জামান সহ সকল পরিচালকবৃন্দ, হাসপাতালের সকল বিভাগের কলাকুশলীদের নিয়ে কেক কেটে ২য় বর্ষপূর্তি উদযাপন করে ৩য় বর্ষে পদার্পণ করলো ডিকে হাসপাতাল।
এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিল ।




















