আল্লাহর আইন যারা কায়েমে করতে চায় তাদের নিয়ে আগামী দিনের ঐক্য হবে, সেই ঐক্য হবে কোরআনের আইন চালুর ঐক্য। শনিবার দুপুরে দেবীদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান এসব বক্তব্য তুলে ধরেন।
প্রধান অতিথি সৈরাচার সরকারকে নিয়ে বলেন, ৫ আগষ্ট সৈরাচার সরকারের প্রধান পালানোর জন্য ইদুরে গর্তও খুঁজে পায় নাই, আকাশ পথে পালাতে বাধ্য হয়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় টিকে থাকতে কেয়ারটেগার বাদ দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন চালু করে। ২০১৪ সালে তামাশার নির্বাচন করে বিনা ভোটে পাশ করে, আর ২০১৮ সালে দিনের ভোট রাতে হল, পৃথিবীতে কোন দেশে রাতে ভোট হয়েছে এমন ইতিহাস নাই। সৈরাচার সরকার নির্বাচন ব্যবস্থাকে হত্যা করেছিল। শুধু তাই নয় তারা নির্বাচন ব্যবস্থাকে দাফন করেছিল। দেশে এক দল ইসলামকে নিভিয়ে দিতে চায়, আরেক দল ইসলামের আইন চালু করতে চায়, আমরা চাই দেশে আল্লাহর আইন চালু করতে।
তিনি আরো বলেন, আমাদের ছাত্রজনতার দাবি, উই ওয়ান্ট জাস্টিস, সুবিচার চাই। কিন্তুু ইসলাম কায়েম ছাড়া সুবিচার সম্ভব নয়। তাই ছাত্রজনতার দাবি এদেশে ইসলাম কায়েম হউক, আমরাও চাই। আমরা মানুষের আইন মানিনা, আল্লাহর আইন মানতে চাই। নবীজী ও সাহাবা কেরামদের সময় কোরআনের আইন চালু ছিলো, সে সময় শান্তি ছিলো। আবারো যদি কোরআনের আইন চালু হয় তাহলে সুবিচার প্রতিষ্ঠিত হবে এবং দেশে শান্তি ফিরবে। এই জন্য বাংলাদেশে জামায়াত, শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, মহিলা জামায়াত, ছাত্রী সংস্থা আল্লাহর আইন কায়েমের জন্য লোক তৈরির কাজ করে যাচ্ছেন।
দেবীদ্বার উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও পৌর জামায়াতের আমীর ফেরদৌস আহমদ এর সঞ্চালনায় ওই কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। কর্মী সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের পিতা শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াতের গাজীপুর মহানগর সেক্রেটারী আবু সাঈদ মোহাম্মদ ফারুক, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারী অধ্যাপক মুফতী আমিনুল ইসলাম ও অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি সানাউল্লাহ রাসেল।
ক্যাপশনঃ
শনিবার দুপুরে কুমিল্লার দেবীদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান।
০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান
আগামী দিনের ঐক্য হবে কোরআনের আইন চালুর ঐক্য
-
মোহাম্মদ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান - প্রকাশিত : ০৫:৪৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- 81
ট্যাগ :
জনপ্রিয়




















