০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এনায়েতপুরের যমুনা পাড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. হোসেন রেজা।

শতাধিক পদের রমকারি স্বাদের পিঠা নিয়ে এ উৎসব আয়োজন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। উৎসবে ২২টি স্টল স্থান পেয়েছে, বাহারি নকশার পিঠার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। তারা বাঙালির ঐতিহ্যবাহী বিচিত্র বিভিন্ন পদের পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াকুব শরীফ, ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান নাজনীন শাহরিয়ার, ইসলামি স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো: আতিকুল ইসলাম, প্রভাষক মাহফুজুর রহমান সহ সব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

প্রকাশিত : ০৯:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫