০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

দেশে ফিরেছেন হুসেইন মুহম্মদ এরশাদ

ভারত সফর শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আজ দেশে ফিরেছেন।আজ বুধবার বিকেল ৪টায় জেট এয়ারওয়েজ এর একটি বিমানে তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন।

তাঁর সফর সঙ্গী ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি, সুনীল শুভ রায়, মেজর মো. খালেদ আখতার (অব.)।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে শীর্ষ নেতাদের ভারত সফর নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিমান বন্দরে হুসেইন মুহম্মদ এরশাদকে স্বাগত জানান, পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, গোলাম কিবরিয়া টিপু, সৈয়দ আবদুল মান্নান, ফখরুল ইমাম এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা প্রমুখ।

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দেশে ফিরেছেন হুসেইন মুহম্মদ এরশাদ

প্রকাশিত : ০৮:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮