১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

মেডিকেলে চান্স পাওয়ায় ইমনকে “আমরা এলাকাবাসী ফেইসবুক প্ল্যাটফর্ম” আর্থিক সহায়তা প্রদান

খুলনা মেডিকেলে চান্স পাওয়া সেই ইমন কাজী কে ১ লাখ টাকা আর্থিক অনুদান ও সংবর্ধনা প্রদান করেন স্থানীয় সংগঠন “আমরা এলাকাবাসী ফেইসবুক প্ল্যাটফর্ম”। গত মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে খুলনা সরকারি মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করা মেধাবী শিক্ষার্থী মো: ইমন কাজী – কে “আমরা এলাকাবাসী” ফেইসবুক প্ল্যাটফর্ম এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পোমকাড়া সিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। আমরা এলাকাবাসী সংগঠনের পরিচালক মো: মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমরা এলাকাবাসী প্ল্যাটফর্ম এর এডমিনঃ জনাব সোহেল রানা ভূঁইয়া, সংগঠনের অন্যতম পরিচালক নাসির উদ্দীন বিএসসি, আব্দুল লতিফ, জনাব জাহাঙ্গীর আলম, শিমুল সরকার নোমান। এসময় আরও বক্তব্য রাখেন মো: মহিবুর রহমান খোকন,নাসিম নিয়াজ , ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। এসময় মেধাবী শিক্ষার্থী ইমন কাজী বলেন,আমরা এলাকাবাসী ফেসবুক প্ল্যাটফর্ম এর এডমিন,মোঃ ইমন ইমরান সরকার ও প্রধান পৃষ্ঠপোষক ইন্জিনিয়ার শাকিরুল ইসলাম এর নেতৃত্বে, আমরা এলাকাবাসী ফেসবুক প্ল্যাটফর্ম অতীতেও তাঁর পাশে ছিলো এখনো পাশে আছে,,আমরা এলাকাবাসীর এই সংবর্ধনা ও অনুদান আজীবন মনে থাকবে,,,এবং ভবিষ্যতে সে একজন মানবিক ডাক্তার হয়ে,দেশ ও এই জনপদের মানুষের সেবা করতে চায়, ইমন কাজীর রত্নগর্ভা মা মাসুদা বেগম ছেলের এই অর্জন আমরা এলাকাবাসী সব সময়ের সহায়তার কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। উক্ত অনুষ্ঠানে “আমরা এলাকাবাসী” ফেইসবুক প্ল্যাটফর্ম এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থী মো: ইমন কাজী কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও নগদ ১,০০,০০০ (১ লাখ) টাকা এবং স্কুল কর্তৃক ১০,০০০(দশ হাজার) টাকা অনুদান দেয়া হয়। পরিশেষে অনুষ্ঠান সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী নুরুল ইসলাম (খোকন) সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

মেডিকেলে চান্স পাওয়ায় ইমনকে “আমরা এলাকাবাসী ফেইসবুক প্ল্যাটফর্ম” আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত : ০৮:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫