০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

জিসিসি মেয়র জাহাঙ্গীর শপথ নেবেন আজ

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ আজ (বৃহস্পতিবার) শপথ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকাল ১১টায় এই শপথ অনুষ্ঠিত হবে।

মেয়র জাহাঙ্গীর আলমকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরনদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

গত ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। সিটি কর্পোরেশন হওয়ার পর তিনি হয়েছেন এই মহানগরীর দ্বিতীয় নগরপিতা।

এ সিটিতে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট দিয়েছেন ভোটাররা। এই সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন।

ট্যাগ :

জিসিসি মেয়র জাহাঙ্গীর শপথ নেবেন আজ

প্রকাশিত : ১০:৪৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮