০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
পুলিশসহ আহত ৬

দাউদকান্দিতে ভ্রমামাণ আদালত পরিচালনার সময় ম্যাজিস্ট্রেটের ওপর হামলার

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ০৬:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 132

হামলার সাথে জড়িত হাসেমের স্ত্রী সেলিনা ও বোন সাথীকে আটক করা হয়েছে

কুমিল্লার দাউদকান্দিতে কৃষিজমিতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানের সময় ড্রেজার সিন্ডিকেটের হামলায় পুলিশ ও ভূমি কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী ভূমিখেকো সিন্ডিকেট কৃষিজমি ও মৎস্য প্রকল্পে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছে। অভিযোগ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার লক্ষ্যে ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে মাটি উত্তোলনের মেশিন উচ্ছেদ করতে গেলে, ড্রেজার সিন্ডিকেটের সদস্যরা অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্য ও ভূমি কর্মকর্তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে দাউদকান্দি মডেল থানার এসআই মো. মোহসিন (৩২), কনস্টেবল আতিকুর রহমান, সজল, নুরুল আবছার, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সায়রাত সহকারী শাহাদাৎ হাসান আহত হন। গুরুতর আহত এসআই মো. মোহসিনকে ঢাকার পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েদ চৌধুরী বলেন, অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে সন্ত্রাসী কায়দায় করা হামলা থেকে ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ান আহমেদ মহোদয়কে রক্ষা করতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার সাথে জড়িত হাসেমের স্ত্রী সেলিনা ও বোন সাথীকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ বলেন, অবৈধ ড্রেজার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সময় অতর্কিত হামলা করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

পুলিশসহ আহত ৬

দাউদকান্দিতে ভ্রমামাণ আদালত পরিচালনার সময় ম্যাজিস্ট্রেটের ওপর হামলার

প্রকাশিত : ০৬:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫