০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

দেশ একবারই স্বাধীন হয়েছে, হায়না মুক্ত হয়েছে বার বার : বিএনপি নেতা টুকু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাদ দিয়ে কিছু করা যাবে না। বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, তবে হায়েনা মুক্ত হয়েছে বার বার। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পাবনার এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে ইকবাল হাসান মাহমুদ বলেন বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একটি দল একাত্তরে কি করেছে মানুষ জানে। তারা রাজনীতিতে এসেছে, কিন্তু কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি। এখন সংস্কারের নামে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে।
সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহবান জানিয়ে তিনি বলেন, অর্ন্তবর্তী সরকারের কাজ জাতীয় নির্বাচন করা, স্থানীয় নির্বাচন করা তাদের কাজ নয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে দেয়া হবে না। সংস্কার করবে নির্বাচিত সরকার। বিএনপির ৩১ দফায় সংস্কারের সব প্রস্তাব দেয়া আছে।
সাম্প্রতিক নানা বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রতিক্রিয়ায় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে জনগণ দেশে আনবে ফাঁসিকাষ্ঠে ঝোলানোর জন্য। ভারতের কাছে বাংলাদেশ প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করে, মোড়লগিরির মানসিকতা বাদ দিয়ে বাংলাদেশে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতেও ভারতের আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত খালেক, কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা। সমাবেশ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমবেত হন সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে। দীর্ঘ দিন পর বিশাল এই সমাবেশে যোগ দিতে পেরে উল্লাস প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা।
ট্যাগ :
জনপ্রিয়

দেশ একবারই স্বাধীন হয়েছে, হায়না মুক্ত হয়েছে বার বার : বিএনপি নেতা টুকু

প্রকাশিত : ০৮:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫