রাজশাহী পুঠিয়ায় বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের ৭ম স্থানীয় গার্ল গাইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটে পুঠিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে এ ক্যাম্প শুরু হয়। ২ দিনের এ অনুষ্ঠানে উপজেলার মোট ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২ দাখিল মাদ্রাসা ১শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প উদ্বোধন করেন জনাব এ,কে,এম নূর হোসেন নির্ঝর উপজেলা নির্বাহী কর্মকর্তা পুঠিয়া, রাজশাহী। উদ্বোধনী ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শামসুন নাহার। এবং মাযহারুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুঠিয়া।সভাপতি ছিলেন আকতার বানু। ক্যাম্পটির আয়োজন করে পুঠিয়া উপজেলা গার্ল গাইড এসোসিয়েশন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বরণ করে আরম্ভ হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।রাত ৮ টায় অনুষ্ঠিত হয় তাঁবু জলসা মহড়া। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে, এম নূর হোসেন নির্ঝর এবং ডাঃ শামসুন নাহার এবং উপস্থিতে রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান জমে ওঠে। ২ দিনের ক্যাম্পে দ্বিতীয় দিনে বিকেল ৪ টায় মহাতাবু জলসার মধ্য দিয়ে ক্যাম্প এর সমাপ্তি ঘটে। মহা তাঁবু জলসায় উপস্থিত ছিলেন সিরাজুম মুনিরা আঞ্চলিক কমিশনার বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন রাজশাহী অঞ্চল। এবং মাযহারুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়।
০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
রাজশাহী পুঠিয়ায় গার্ল গাইড ক্যাম্পে শীত বস্ত্র বিতরণ
-
নিজস্ব সংবাদদদাতা - প্রকাশিত : ০৯:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- 80
ট্যাগ :
জনপ্রিয়





















