০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে কায়কোবাদের পক্ষ থেকে খাবার বিতরণ

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ব্যাবস্থাপনায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে কায়কোবাদ এর পক্ষ থেকে খাদ্য বিতরণ করেন তার ছোট ভাই আরিফিন সহ অন্যান্যরা।

আজ দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে কায়কোবাদের ব্যাবস্থাপনায় ২৫০জন আহতদের মাঝে কামাল কেয়ারিং বিরিয়ানি, পানি, বোরহানি বিতরণ করেন কায়কোবাদের পক্ষ থেকে তার ছোট ভাই কাজী শাহ আরিফিন।

আহতরা বলেন, অনেকেই আমাদের খোঁজখবর নিয়েছেন। তবে, কায়কোবাদ দাদা একটু ভিন্ন। উনি সবসময় আমাদের খোঁজখবর নেন। আজকে খুব উন্নত মানের খাবার বিরিয়ানি দিয়েছেন। এর আগেও তিনি আমাদের জন্য খেজুর এবং পবিত্র জমজম কুপের পানিসহ বিভিন্ন ভাবে সহযোগিতা দিয়ে আসছেন। যে বিষয়টি আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং তার জন্য দোয়া রইল সব সময় উনি আমাদের পাশে থাকবেন।

কায়কোবাদের ছোট ভাই শাহ্ কাজি আরিফিন বলেন, আমরা খাবার দেয়ার কেউ না। দিয়েছেন আল্লাহ। আমরা শুধু উসিলা মাত্র। আমরা সবসময় তাদের পাশে আছি। আমরা শুধু খাবার না এছাড়া অনেক সহায়তা কার্যক্রম আমাদের চলমান রয়েছে যা আমরা প্রকাশ করি না। আমরা সবসময় তাদের পাশে আছি। শুধু এখন না, তারা স্বাভাবিক জীবনে ফিরে গেলেও আমরা তাদের ভুলে যাবো না।

এছাড়াও তিনি বলেন, আহতদের অনেক অভিযোগ রয়েছে। সরকারের প্রথম কাজ ছিল তাদের দিকে নজর দেয়া। তবে কোথায়ও নিশ্চয়ই কোন বাধা রয়েছে। তবুও সরকারকে আহ্বান করবো সরকার যেন তাদের দিকটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেন। আমি দাদার পক্ষ থেকে এদের কাছে তার ভালোবাসার উপহার পৌঁছে দিয়েছি। আমরা দোয়া করি তারা খুব শীঘ্রই সুস্থ্য হয়ে পরিবারের কাছে ফিরে যাবেন।

খাদ্য বিতরণকালে আরো উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সোহেল সামাদ, মুরাদনগর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ মোল্লা , বাঙ্গুরা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ বাসির মিয়াসড় অন্যান্য নেতাকর্মীরা।

ট্যাগ :
জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে কায়কোবাদের পক্ষ থেকে খাবার বিতরণ

প্রকাশিত : ০৯:১৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫