রাজধানীর গুলশানে ”দি ক্যাপিটার ক্লাব লিমিটেডের এবারো সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী,সফল সংগঠক মোহাম্মদ আবুল হোসেন।
তিনি ৩০১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত হোসেন পেয়েছেন ২৫৭ভোট।
মোহাম্মদ আবুল হোসেন ২০২৫-২০২৬ সালের এই পদে এবারো দায়িত্ব পালন করবেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) নানা ষড়যন্ত্র ও প্রতিকুলতার বিতরেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়, রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।
ক্যাপিটাল ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার লেফটেন্যান্ট কর্নেল, (অব:) আকরাম হোসেন ও সহযোগী কর্মকর্তাদের দিক নির্দেশনায় দুপুর থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ক্লাবের অনুষ্ঠিত নির্বাচনে ১০ জন পরিচালককেও নির্বাচিত করা হয়। তাঁরা হলেন-
ডাইরেক্টর
মো: সৈয়দ হাসান খান( এল এম -১৯২),
ডাইরেক্টর একেএম মাঈনুদ্দিন নূরী ( মিল্কী),( এম এল -২৯০),
ডাইরেক্টর ড.শামশাদ চৌধুরী ( সোনালী) ( এলএম-৩০৯),
ডাইরেক্টর মির মো.জাকির হোসেন মানিক (এলএম-২৭৮),
ইঞ্জি: মো. কামরুজ্জামান (এলএম-৩০৫),
ইন্জি: আবু-আল সিরাজী( এম এল -৩১৫),
ডাইরেক্টর মোহাম্মদ মাহবুব হাসান ( গুড্ডু), (এলএম-২০৮),
ডাইরেক্টর মাকসুদা খানম ( রীপা) ( এলএম-৩২৫),
ডাইরেক্টর,
আবদুল মান্নান -(এমএল-২১৪),
ডাইরেক্টর মেহেদী হাসান মিঠু( এলএম -৩৭১),
——-
রাজধানীর
গুলশান -২, ৭১ নম্বর রোডে, ১২ হাউজে অবস্থিত ক্লাবটি রাজধানীর স্বনামধন্য একটি সামাজিক ক্লাবে গড়ে তুলতে বদ্ধপরিকর । ক্লাবের ৮৮৫ সদস্যের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, সমাজকর্মী সাংবাদিক, শিল্পী ও রাজনীতিবিদ।
প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল হোসেন নির্বাচিত হয়ে বলেন,
এটি একটি অরাজনৈতিক সংগঠন,এখানে রাজনৈতিক প্রভাব মুক্ত করে আগামীতে সুন্দর পরিবেশ ও পরিচ্ছন্ন ভাবে গড়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা।
সকল সম্মানিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামীতে ক্লাবকে আরো কিভাবে ক্লাবকে এগিয়ে নিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় অব্যাহত রাখতে পারি তার চেস্টা করে গেছি করবোও। যারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আন্তরিক দায়িত্ব পালন করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি।





















