০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সাড়ে চার কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (৬০বিজিবি)। আওতাধীন গংগাসাগর বিওপির একটি টহল দল বুধবার (১৪মে) সকালে বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ফকিরবাজার এলাকা থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে। বিজিবির দেওয়া প্রেস রিলিজ থেকে জানা যায়, চোরাচালান বিরোধী এই অভিযানে মালিকবিহীন অবস্থায় প্রায় ৪ কোটি ৪৭ লক্ষ ৩৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। এসব পণ্য বর্তমানে আখাউড়া কাস্টমস হাউজে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি সর্বদা সতর্ক অবস্হায় রয়েছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে এই মালামাল জব্দ করতে আমরা সক্ষম হয়েছি।

উল্লেখ্য, সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় মোবাইল যন্ত্রাংশসহ বিভিন্ন ভারতীয় পণ্যের চোরাচালান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ কঠোর অভিযান চলবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাড়ে চার কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

প্রকাশিত : ০৫:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫