০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে’

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেল ৪ টায় শ্রীরায়ের চর আলহাজ্ব সিরাজুল ইসলাম মেমোরিয়াল উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার। তিনি তার বক্তব্যে বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। বিএনপি ক্ষমতায় এলে সেই কর্মসূচির আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে।”

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার এবং কামাল হোসেন।

এছাড়াও   বিশেষ অতিথি হিসেবে    আরো   উপস্থিত ছিলেন  দাউদকান্দি উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এনামুল হক সফর তালুকদার  , উপজেলা  বি এনপির আহ্বায়ক কমটির সদস্য  সালাউদ্দিন ভূঁইয়া, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেলাল ইসহাক ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ প্রমূখ  ।

পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামাল হোসেন প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল, মৎস্যজীবী দল, মহিলা দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে বিগত সরকারের সময় যারা মামলা, হামলা ও কারাভোগের শিকার হয়েছেন, সেই ত্যাগী নেতাকর্মীদের নতুন কমিটিতে যথাযথ মূল্যায়নের দাবি জানান।

সম্মেলনের শেষপর্যায়ে জানানো হয়, অচিরেই ত্যাগী ও সৎ নেতাদের সমন্বয়ে গঠিত ৭১ সদস্যের একটি নতুন ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে।

ট্যাগ :

আজ বিশ্ব ক্যানসার দিবস

পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে’

প্রকাশিত : ০৫:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫