দেশের অন্যতম চেইন সুপারশপ আগোরা ময়মনসিংহ শাখার আউটলেট উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) দুপুর ১২ টায় নগরীর নতুন বাজার সাহেব আলী রোডের মুনা টাওয়ারের নীচ তলায় ফিতা ও কেক কেটে এবং বিশেষ মোনাজাত মধ্য দিয়ে এ সুপারশপের উদ্বোধন করেন মুনা টাওয়ারের স্বত্বাধিকারীফরহাদ জেভিন মুনা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ও জেলা কৃষকদলের আহবায়ক এনামুল হক আকন্দ লিটন, উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার,
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সালাউদ্দিন তিতু, মহানগর বিএনপি নেতা মোঃ মোস্তফা, বিশিষ্ট সমাজসেবক ও সেরা আয়কর দাতা মোঃ মাহবুব রেজা করিম, আগোরা লিমিটেডের ডিরেক্টর মুয়াল্লেম চৌধুরী, সিওও খন্দকার নূর-ই-বোরহান। একারজিন মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মাহবুব আলম, আগোরা’র মার্কেটিং ম্যানেজার রউফান উল ইসলাম, রিজওনাল ম্যানেজার সাজিদ আহমেদ, কাউসার জামান চৌধুরী ,মোঃ সাজিদ আহমেদ, মোঃ আমিরুল ইসলাম সাগরসহ ময়মনসিংহ আউটলেটের ফ্র্যাঞ্চাইজ স্বত্বধিকার মাহবুব আলম। দোয়া পরিচালনা করেন নতুন বাজার মসজিদের ইমাম খতিব জোবায়ের আহমেদ।
আগোরা সুপারশপ সূত্রে জানা গেছে, সারাদেশে বিজনেস সম্প্রসারণ করার লক্ষ্যেই ময়মনসিংহে দেশের অন্যতম চেইন সুপারশপ আগোরা’র উদ্বোধন করা হয়েছে। এখানে ক্ষুদ্র পরিসরে উদ্যোক্তা তৈরি এবং বেকার ছাত্রদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই সাশ্রয়ী দামে ভোক্তাদের মাঝে পণ্য সরবরাহ করাই আউটলেটের উদ্দেশ্য। এছাড়াও উদ্বোধন উপলক্ষে পণ্যের উপর সর্বোচ্চ ৫০% ছাড় ও খুচরা মূূল্যের উপর ভ্যাট ছাড়া নানা পণ্য ক্রয় করার বিশেষ সুবিধা দিচ্ছে এ সুপারশপ। তাছাড়া, ক্রেতাদের সুবিধার্থে অনলাইনে পণ্য অর্ডার করলেই বিনা খরচে সহজেই পৌঁছে দিচ্ছে আপনার নিকটে।




















