মঙ্গলবার (২৭ মে) বিকেলে তিতাস উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সেলিম ভুইয়া। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া। বিশেষ বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। উদ্ভোবক ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আকতারুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি।
উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে সকল কাউন্সিলরদের মতামত ও সমর্থনের ভিত্তিতে ওসমান গণি ভুইয়া সভাপতি ও মেহেদী হাসান সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।




















