১০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

সৌদি পৌঁছেছেন ৭৪ হাজারের বেশি হজযাত্রী, ১২ জনের মৃত্যু

এখন পর্যন্ত ৭৪ হাজার তিনশত ১৬ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে বাংলাদেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ বৃহস্পতিবার (২৯ মে) সকালে রাজধানীর আশকোনা হজক্যাম্পে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, বাকি হজযাত্রীরা আগামী ১ জুনের মধ্যে পৌঁছাবেন। এছাড়াও, এখন পর্যন্ত হজে গিয়ে ১২ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি আছেন ৩৬ জন মুসল্লি। হজ ব্যবস্থাপনার সব কিছু ঠিকঠাক চলছে বলে জানান তিনি।

এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হজযাত্রী নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে যেতে নিবন্ধন করেছেন।

জানা গেছে, আগামী ৩১ মে শেষ হবে প্রাক হজ ফ্লাইট। আর হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন শুরু হবে ফিরতি ফ্লাইট।

ডিএস..

ট্যাগ :

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

সৌদি পৌঁছেছেন ৭৪ হাজারের বেশি হজযাত্রী, ১২ জনের মৃত্যু

প্রকাশিত : ১২:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫