০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ময়মনসিংহে ছাত্রদল নেতা বহিষ্কার

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ উত্তর জেলা শাখার সহসভাপতি মাসুদুর রহমান মাসুদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য বলা হলো। এর আগে দীর্ঘ ছয় বছর পর গত ১৫ মে সন্ধ্যা ৬টার দিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ভেরিফায়েড ফেসবুকে ময়মনসিংহ জেলা দক্ষিণ, উত্তর, মহানগর, আনন্দমোহন কলেজ ও কোতোয়ালি থানা ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ করেন। উত্তর জেলা ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট কমিটিতে নূরুজ্জামান সোহেল সভাপতি ও এ কে এম সুজা উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ ছাড়া চারজন সহ-সভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজনকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ময়মনসিংহে ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশিত : ০৮:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫