মাদারীপুরের কালকিনিতে মুক্ত জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কালকিনি উপজেলা মৎস্য অফিসের আয়োজনে পাবদা টেংরা ও শিং মাছের মোট ১৫২ কেজি পোনা, নির্বাচিত একটি জলাশয় অবমুক্ত করা হয়। ১৮ জুন বুধবার দুপুরে উপজেলার আলিনগর ইউনিয়নের টুমচর মাদ্রা বাওরে এই মাছের পোনা অপুক্ত করা হয়। এর আগে মুক্ত জলাশয়ে মাছের পোনা ছাড়ার জন্য সেখানকার পরিবেশ উপযুক্ত করা হয়, যাতে পোনা মাছ ভালোভাবে বেঁচে থাকতে পারে এবং মাছের বৃদ্ধিতে কোন প্রকার সমস্যা সৃষ্টি না হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অফিসার আবদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত,আলীনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদস্য কাওছার হোসেনসহ আরো অনেকে।
০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম :
কালকিনিতে মুক্ত জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত
-
বি.এম.হানিফ,কালকিনি - প্রকাশিত : ০৭:৫৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- 108
ট্যাগ :
জনপ্রিয়




















