০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

দেবিদ্বারে খেলতে গিয়ে গাছ পড়ে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী নিহত, আহত ১

কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পূর্ব আলিয়াবাদে খেলতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে ওমর ফারুক (১২) নামে এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এবং মো: আহাদ হোসেন (১১)নামে এক শিশু আহত হয়েছে।বুধবার (১৮ জুন) সকাল ১০টার সময় উপজেলার পূর্ব আলিয়াবাদ গ্রামে এই ঘটনাটি ঘটে।নিহত ওমর ফারুক(১২) পূর্ব আলিয়াবাদ গ্রামের প্রবাসী মো: আল আমিনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় হিফজ পড়তো। অপরদিকে আহত আহাদ (১১) একই বাড়ির দুলাল মিয়ার ছেলে। বর্তমানে সে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন।
স্হানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু দুটি হালকা বৃষ্টির মধ্যে খেলা করছিল। হঠাৎ বাড়ি পাশে হেলে থাকা বড় একটি গাছ তাদের উপরে আঁচড়ে পড়ে। ঘটনাস্থলেই ওমর ফারুক নিহত হয়। পরে অপরজন আহত আহাদ হোসেনকে দ্রুত উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা প্রেরণ করা হয়। ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম বইছে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন মোঃ ইলিয়াস বলেন, নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। কোন প্রকার আইনগত ব্যবস্থা ও ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করেছে।

ট্যাগ :
জনপ্রিয়

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

দেবিদ্বারে খেলতে গিয়ে গাছ পড়ে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী নিহত, আহত ১

প্রকাশিত : ০৪:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫