০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বরিশালে ৫৭ হাজার ভোটে এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত ৬৪ কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে নৌকা প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ৬৪ হাজার ৯১৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরওয়ার পেয়েছেন ৭ হাজার ৪শ ৫০ ভোট।

সোমবার (৩০ জুলাই) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। রাত ৮টা পর্যন্ত প্রিজাইডিং অফিসারের কাছ থেকে প্রাপ্ত তথ্যে এ ফল দেখা যায়। আওয়ামী লীগের প্রার্থী সাদিক এগিয়ে রয়েছেন ৫৭ হাজারের বেশি ভোটে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল সিটি করপোরেশনে চতুর্থবারের এ নির্বাচনে ১২৩টি কেন্দ্রের ৭৫০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ৪টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ৭৮টি কক্ষে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে।

মোট ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটারের মধ্যে ১ লাখ ২০ হজার ৭৩০ জন নারী ও ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন পুরুষ। শেষদিকে এসে ৭ মেয়রপ্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বশীর আহমেদ ঝুনু আওয়ামী লীগের মেয়রপ্রার্থীকে সমর্থন দেওয়ায় মাঠপর্যায়ে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ৯১ জন ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বরিশালে ৫৭ হাজার ভোটে এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী

প্রকাশিত : ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮