০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

টঙ্গীতে বিএনপির উদ্যোগে খেয়া পারাপারে সরকার নির্ধারিত ২ টাকা ভাড়া কার্যকর

গাজীপুর মহানগরের টঙ্গী-উত্তরা যাতায়াতের গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত তুরাগ নদের আইচি খেয়াঘাটে দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত ২ টাকার পরিবর্তে যাত্রীপ্রতি ১০ টাকা ভাড়া আদায় করা হচ্ছিল। সাধারণ যাত্রীরা বারবার অভিযোগ করলেও তাতে মিলছিল না প্রতিকার।

অবশেষে স্থানীয় জনগণের ভোগান্তি লাঘবে এগিয়ে আসে টঙ্গী পূর্ব থানা বিএনপি। তাদের সক্রিয় হস্তক্ষেপে এখন থেকে সরকার নির্ধারিত জনপ্রতি ২ টাকা ভাড়ায় খেয়া পারাপার নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন হয় টঙ্গী বাজার সংলগ্ন তুরাগ নদের আইচি খেয়াঘাটে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, আলী আকবর, আমিনুল ইসলাম লিটু, মামুন পাঠান, হাজী কবির হোসেন, খেয়াঘাটের ইজারাদার টুটুল সরকার, অ্যাডভোকেট জি এম ইব্রাহিম, মশিউর রহমান, যুবনেতা রুবেল, আরিফ, রাকিব, স্বেচ্ছাসেবক দল নেতা বিক্রম, মাইনুল, গাজী ওমর ফারুক, জিয়া প্রমুখ।

স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন কেবল নামমাত্রই ২ টাকার ভাড়া নির্ধারিত থাকলেও বাস্তবে নেওয়া হতো ১০ টাকা। অতিরিক্ত এই ভাড়া আদায় ছিল নিত্যদিনের দুর্ভোগ। বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণের সরাসরি উদ্যোগে অবশেষে আজ থেকে সেই অনিয়মের অবসান ঘটেছে।

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

টঙ্গীতে বিএনপির উদ্যোগে খেয়া পারাপারে সরকার নির্ধারিত ২ টাকা ভাড়া কার্যকর

প্রকাশিত : ০৯:২৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫