০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

আদিতমারীতে গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আশরাফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
অভিযোগে জানা গেছে, আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম(৩৫) প্রতিবেশি এক গৃহবধূকে(২৩) মোবাইল ফোনে কু প্রস্তাব দিয়ে উত্ত্যাক্ত করে আসছিল। যা নিয়ে ওই গৃহবধু বার বার নিষেধ করলেও আচরন সংশোধন করেন নি আশরাফুল। গত ৫ মে সবাই বাহিরে কাজে থাকায় বাড়িতে একা ছিলেন সেই গৃহবধু। এ সুযোগে গৃহবধুর বাড়িতে গিয়ে তাকে জোর পুর্বক তাকে  ধর্ষণের চেষ্টা করে আশরাফুল। এক পর্যায়ে গৃহবধূ ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চিৎকার করতে করতে বাড়ির বাহিরে আসে। পরে লম্পট আশরাফুল ছটকে পড়ে।
পরিবারের লোকজন বাড়ি ফিরলে বিষয়টি তাদেরকে জানান ওই গৃহবধু। ওই গৃহবধুর আত্নসম্মানের ভয়ে প্রথম দিকে লম্পট আশরাফুলের পরিবারকে জানিয়ে বিচার দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে আশরাফুল ও তার স্ত্রী ওই গৃহবধু এবং তার পরিবারের উপর হামলা করে। অবশেষে নিরুপায় হয়ে ঘটনার বিচার চেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধু।
অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করেন আদিতমারী থানার উপ পরিদর্শক(এসআই) আতাউর রহমান। তদন্ত শেষে মঙ্গলবার অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে রাতেই অভিযুক্ত আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর বলেন, বাদির অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে।
ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আদিতমারীতে গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ০৯:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫