বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্র ঘোষিত ২০২৫ সালের সদস্য ফরম নবায়ন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গাজী বাড়িতে শনিবার (২৮ জুন) সকাল ১০টায় এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন।
কর্মসূচির আওতায় টঙ্গী পূর্ব থানাধীন সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের মধ্যে আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম বিতরণ করা হয়।
সভায় বক্তারা দলের শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন,
“আওয়ামী লীগের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের সদস্য যেন বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে – এই বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন –
সাবেক বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল সিকদার বসু,
টঙ্গীথানা নেতা ইসমাইল হোসেন রানা, আবুল কালাম আজাদ
রমজান হোসেন বিল্লান এবং
গাজী আমান উল্লাহ।
এছাড়াও টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে কার্যক্রমকে সফল করেন।
সদস্য নবায়নের এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং দলীয় ঐক্যবদ্ধ মনোভাব পরিলক্ষিত হয়।




















