০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

জনগণ আর যেনতেন কোনো নির্বাচন চায় না: জামায়াত আমির

আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে। জনগণ আর যেনতেন কোনো নির্বাচন চায় না—এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (৫ জুলাই) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত একটি পথসভায় তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির আরও বলেন, আগামীতে যেকোনো ফ্যাসিবাদ—নতুন কিংবা পুরাতন—বুঝি না, এসবের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় ইদানীং রাজনীতির নামে চাঁদাবাজি, লুটপাট লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্ট দলগুলোকে বলব, সাবধান হোন, নিজেদের সামলান। না হলে জনগণই তাদের সামলাবে।

এর আগে আদর্শ সদর উপজেলার আলেকার চর এলাকায় আরও একটি পথসভায় বক্তব্য রাখেন তিনি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বাসের ভেতরেই হেলপারের মৃত্যু, ময়নাতদন্তে কারণ জানার অপেক্ষা

জনগণ আর যেনতেন কোনো নির্বাচন চায় না: জামায়াত আমির

প্রকাশিত : ১১:১৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫