০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং-২৯৩৬)’র বিশেষ সাধারণ সভা

শনিবার (৫ জুলাই ২০২৫) দিনাজপুর শহরের গনেশতলা এলাকায় চিলিস চাইনিজ রেস্টুরেন্ট কনফারেন্স রুমে বেলা ১১টায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর প্রতিষ্ঠাতা সভাপতি জি এম হিরু সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর উপদেষ্টা, অগ্রণী ব্যাংক পিএলসি(অবঃ) প্রিন্সিপ্যাল অফিসার, দিনাজপুর ইউনাইটেড ল্যাব ডাইরেক্টর মোঃ দিলাওয়ার হোসেন শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর উপদেষ্টা, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহীন খাঁন। সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি জি,এম হিরু । শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সদদ্য মোঃ কাবুল। প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ বক্তারা বিশেষ সাধারণ সভায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচন কমিশন গঠনের বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। প্রায় ৮০ থেকে ৯০ জন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর সদস্যের উপস্থিতিতে বিশেষ সাধারণ সভায় উপদেষ্টা মোঃ দিলওয়ার হোসেন শাহ্কে প্রধান নির্বাচন কমিশনার করে মোঃ আরিফুর রহমান ও সাখোয়াত সজিব সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়। নির্বাচনে ফলাফল সম্পন্ন হওয়ার পর নব-নির্বাচিত কমিটি ইউনিয়ন এর সদস্য সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে কমিটির পরিধি বৃদ্ধির সিদ্ধান্ত
গৃহীত হয়।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং-২৯৩৬)’র বিশেষ সাধারণ সভা

প্রকাশিত : ০৯:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫