১০:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

আবু সাঈদের ১ম শাহাদাতবার্ষিকী ঘিরে বেরোবিতে নানা কর্মসূচির প্রস্তুতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে হওয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে।

জানা যায়, আগামীকাল বুধবার (১৬ জুলাই) বেরোবিতে পালিত হবে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’। অনুষ্ঠানে আবু সাঈদের বাবা মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে থাকবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টা।
তারা হলেন-আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পানিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক।অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান।

এদিকে দিনব্যাপী কর্মসূচি উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদার করতে বেরোবি ক্যাম্পাসে আগামী ৬২ ঘণ্টার জন্য বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ-এর ১ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘জুলাই শহিদ দিবস-২০২৫’ উদযাপনের জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে গত ১৩ জুলাই রবিবার থেকে ১৬ জুলাই বুধবার সকাল ৯টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এই সময়ে বেরোবির সব শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হয়েছে। এ বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া রংপুরের বিভিন্ন রাজনৈতিক দল দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
বেরোবি প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে আগত অতিথিদের নিরাপত্তার স্বার্থে এটা করা হয়েছে।

যাতে ক্যাম্পাসে কেউ কোনো ধরনের শৃঙ্খলা নষ্ট না হয়। ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সাথে কার্ড থাকলে প্রবেশের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাতবার্ষিকী পালনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন। এছাড়া আরো ২১ জন শহীদ পরিবারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

গত বছরের ১৬ জুলাই দুপুরে পুলিশের ছোড়া গুলিতে শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার পরে পরিস্থিতি সামাল দিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ওইদিন রাত সাড়ে ৯টায় সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের পরদিন ১২টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যেতে থাকেন।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আবু সাঈদের ১ম শাহাদাতবার্ষিকী ঘিরে বেরোবিতে নানা কর্মসূচির প্রস্তুতি

প্রকাশিত : ০৪:৪১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫