কুমিল্রা জেলার দাউদকান্দি উপজেলার ভেলানগরে জেসিআই ঢাকা নর্থ-এর উদ্যোগে “স্মার্ট ভিলেজ ২.০” ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কর্মসূচির অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে ।
এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো দাউদকান্দি , ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন এলাকার বেকার তরুণদের আধুনিক ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করে স্বনির্ভরতা ও অনলাইনে আয়ের সুযোগ তৈরি করা।
উদ্বোধনী ক্লাসে প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় পেশাজীবী, উদ্যোক্তা ও সমাজকর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন এবং প্রশিক্ষণের প্রতি তাদের সমর্থন জানান। আগামী তিন মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শিখবেন: পেশাদার ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কনটেন্ট ক্রিয়েশন অনলাইন আউটসোর্সিং ও উপার্জনের কৌশল জেসিআই ঢাকা নর্থ-এর পক্ষে উপস্থিত ছিলেন: সুমাইয়া হক-প্রেসিডেন্ট জেসিআই ঢাকা নর্থ জনাব শফিউদ্দিন আলা রাজু, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রজেক্ট সিওসি জনাব রাব্বী সরকার, প্রজেক্ট ডিরেক্টর জনাব নওশাদ শাহরিয়ার, কো-সিওসি এছাড়াও উপস্থিত ছিলেন জেসিআই’র অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবকগণ। এই উদ্যোগে সহযোগিতা করেছে স্থানীয় যুব সংগঠনসমূহ: “মানবিক ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন” “ভেলানগর যুব উন্নয়ন সংঘ” ।




















