০১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

দেবিদ্বারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লা দেবিদ্বারে পানিতে ডুবে আনাস নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মোহনপুর চারুর বাড়ীর ধরেরা পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনাস মোহনপুর চারুর বাড়ীর রাকিব হোসেনের একমাত্র পুত্র।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশু আনাস খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।

পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনাসকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

ট্যাগ :
জনপ্রিয়

বিশ্বকাপের পর প্রথমবারের মতো জনসমক্ষে মেসি

দেবিদ্বারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৮:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫