১০:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

দেবিদ্বারে বাঁশঝাড় থেকে নারীর লাশ উদ্ধার

কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামের একটি বাঁশঝাড় থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন সুজাত আলীর বাড়ীর পাশে বাঁশঝাড় থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয়রা গৌরসার গ্রামের একটি বাঁশঝাড়ে চল্লিশ উর্ধ্ব এক নারীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ওই লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

দেবিদ্বার থানার উপ পরিদর্শক মোহাম্মদ মাজাহারুল ইসলাম বলেন, লাশের মাথায় এবং মুখে জখম রয়েছে। হত্যার পর হত্যাকারীরা লাশটি সড়ক থেকে দূরে একটি বাঁশঝাড়ের ঝোপে ফেলে রেখে গেছে। লাশটির এখনো পরিচয় পাওয়া যায়নি।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

দেবিদ্বারে বাঁশঝাড় থেকে নারীর লাশ উদ্ধার

প্রকাশিত : ০৮:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫