কুমিল্লা বুড়িচং উপজেলায় বিদ্যুৎতের মিটারে সংযোগ দেওয়া নিয়ে বিধবার কান কেটে ফেলেছে প্রতিবেশী।সোমবার সকাল এগারোটার সময় বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির শিক্ষক শাহজাহান মাষ্টারের বাড়ীর পূর্ব পাশের বাড়ী বিধবা সালমা বেগম ও তারই প্রতিবেশী মিজানুর রহমান বিদ্যুৎতের সংযোগ লাগানো নিয়ে উভয়েই বাক-বিতণ্ডায় জড়িয়ে হঠাৎ ঘর থেকে মিজান দাড়ালো অস্ত্র এনে বিধবার কান কেটে দেয়।পরে এলাকাবাসী দ্রুত আহত সালমাকে বুড়িচং সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।আহত সালমা হসপিটালে যন্ত্রণায় কাতরাতে থাকে।কর্তব্যরত ডাক্তার বলেন তার কানে সাতটি সেলাই লেগেছে।পরবর্তীতে তার ভাই কবির হোসেন থানায় গিয়ে অভিযোগ করেন।অভিযোগের প্রেক্ষিতে বুড়িচং থানা ইনচার্জ ঘটনা সত্যতা পেয়ে মিজানকে তৎক্ষণাৎ গ্রেফতার করেন।
০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে বিধবার কানকেটে ফেলেছে প্রতিবেশী
-
মোঃ শামীম হোসেন, বুড়িচং - প্রকাশিত : ০৮:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- 85
ট্যাগ :
জনপ্রিয়




















