১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬
'বাঘের খাবারের টাকায় ডিসির পিকনিক’—শিরোনামে মিথ্যাচার ও তথ্য বিকৃতি, দাবি চিড়িয়াখানার

“চট্টগ্রাম চিড়িয়াখানা ও ডিসিকে ঘিরে বিভ্রান্তিকর প্রতিবেদন, কর্তৃপক্ষের প্রতিবাদ”

চট্টগ্রাম প্রতিদিন-এ গত ১৯ জুলাই প্রকাশিত “বাঘের খাবারের টাকায় চট্টগ্রামের ডিসির ‘পিকনিক’, চিড়িয়াখানার কোটি টাকা এস আলমের ব্যাংকে” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ২৭ জুলাই ২০২৫ তারিখে দেওয়া অফিসিয়াল প্রতিবাদপত্রে তারা এই প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে দাবি করেছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ভেটেরিনারি কিউরেটর ডা. মোঃ শাহাজাদা হোসেন স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, প্রতিবেদনে যে ১ কোটি টাকার এফডিআর এস আলম মালিকানাধীন এনআরবি গ্লোবাল ব্যাংকে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে—তা সম্পূর্ণ ভুল। প্রকৃতপক্ষে উক্ত অর্থ রাখা হয়েছে এনআরবি ব্যাংকে, এবং সেটি চিড়িয়াখানা নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, স্বচ্ছ প্রক্রিয়ায় করা হয়েছে।

প্রতিবাদপত্রে আরও বলা হয়, “বাঘের খাবারের টাকায় ডিসির পিকনিক”—এই শিরোনামটি চটকদার, বিভ্রান্তিকর এবং মানহানিকর। বর্তমান জেলা প্রশাসক মোছা. ফরিদা খানম দায়িত্ব গ্রহণের পর (১২ সেপ্টেম্বর ২০২৪) থেকে অদ্যাবধি কোনো ধরনের পিকনিক আয়োজন করা হয়নি।

এ ছাড়া সহকারী কমিশনার জনাব ঝন্টু আলীর চিকিৎসা সহায়তা প্রসঙ্গে বলা হয়, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। মানবিক বিবেচনায় এবং নিয়ম মেনে তাকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানা জানায়, বর্তমানে প্রতিষ্ঠানটি স্বাবলম্বী এবং দর্শনার্থীবান্ধব উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে—অবৈধ দখলমুক্ত প্রায় ৮ একর জমি উদ্ধার, ক্যাফেটেরিয়া, সার্ভিস রোড, আধুনিক টিকিট কাউন্টার, জু মিউজিয়াম ও স্যুভেনির শপ নির্মাণ প্রক্রিয়া।

প্রতিবাদপত্রে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলা হয়, “যথাযথ তথ্য যাচাই না করে ও কোনো বক্তব্য না নিয়ে এমন রিপোর্ট প্রকাশ খুবই অনভিপ্রেত।” তারা সংশ্লিষ্ট সংবাদটির সংশোধনী প্রকাশের দাবি জানিয়েছে।

ডিএস./

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

'বাঘের খাবারের টাকায় ডিসির পিকনিক’—শিরোনামে মিথ্যাচার ও তথ্য বিকৃতি, দাবি চিড়িয়াখানার

“চট্টগ্রাম চিড়িয়াখানা ও ডিসিকে ঘিরে বিভ্রান্তিকর প্রতিবেদন, কর্তৃপক্ষের প্রতিবাদ”

প্রকাশিত : ০২:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫