১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বেলকুচিতে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ আহত- ৯

সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৯ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার সংলগ্নে এ ঘটনা ঘটে।
উভয় পক্ষের আহতরা হলেন, হাফিজুল ইসলাম (৫০), আব্দুর রহমান (৪৫), আব্দুল্লাহ (৩৫), আইয়ুব আলী (৩০), আরিফ (২৮), রানা (২৯), কোহিনুর বেগম (৪০), হাওয়া খাতুন (৩২), শৈশব (২৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলকুচি পৌরসভা সংলগ্নে সরকারি পুকুর নিয়ে হাফিজুর ইসলাম দীর্ঘ দিন ধরে মাছ চাষ করছেন। পুকুরের পাশেই আব্দুর রহমানের বাড়ি হওয়ায় তার বিরুদ্ধে মাছ ধরার অভিযোগ করেন হাফিজুর ইসলাম। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে বেলকুচি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এবিষয়ে বেলকুচি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ছিলাম। উভয় পক্ষের লোকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

বেলকুচিতে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ আহত- ৯

প্রকাশিত : ০৯:৪৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫