০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সেই বাস মালিককে গ্রেফতার করেছে র‌্যাব

রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭ (যে বাস চাপা দিয়েছে) বাসের মালিক মো. শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

বুধবার (১ আগস্ট) রাজধানী থেকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

তিনি বলেন, ‘জাবালে নূরের যে বাসটি শিক্ষার্থীদের চাপা দিয়েছিল, তার মালিকের নাম মো. শাহাদৎ হোসেন। আমরা তাকে গ্রেফতার করেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

উল্লেখ্য, রবিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে সজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম নিহত হন।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সেই বাস মালিককে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত : ০৭:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮