দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম উপ-শহর এবং ব্যবসায়ীক প্রাণকেন্দ্র কেরানীহাটের ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
৩১ জুলাই বৃহস্পতিবার ,কেরানীহাট জামেউল উলুম ইসলামীয়া ফাজিল (ডিগ্রী ) মাদরাসা ভবনে ভোটগ্রহণ সকাল ৯ টা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৪৭০ জন,মোট প্রার্থী ছিলেন ৩১ জন এদের মধ্যে ৯টি পদে নির্বাচিত হয় ১২ জন।
সন্ধ্যা সাড়ে ৬ টা শুরু হয় ভোট গণনা শেষ হয় রাত সাড়ে ১০টায় ।রাত ১০টা ৪০ মিনিটে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে ৭২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাষ্টার জয়নাল আবেদীন ,সিনিয়র সহ-সভাপতি পদে ৬৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফরিদুল আলম,সহ-সভাপতি পদে ৬৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ মহিউদ্দিন ,সাধারণ সম্পাদক পদে ৭৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোরশেদ আলম ,অর্থ সম্পাদক পদে ৫৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক পদে ৫৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল গফুর,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৭৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ শাহেদ,ধর্মীয় ও ব্যবসায়ী কল্যাণ সম্পাদক পদে ৬৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নজরুল ইসলাম, পরিচালক পদে ৭৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ রুবেল ৬৪৭ ভোট পেয়েছেন আবদুল্লাহ আল নোমান ৫৯৪ ভোট পেয়েছেন,ওমর ফারুক ৫৭৭ ভোট পেয়ে বিজয়ী খোরশেদ আলম ।
এ দিকে নির্বাচনী মাঠে ভোটাররা বলেন, নির্বাচনে বিজয়ী যারা হবেন কেরানীহাটে সকল ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করবেন , কেরানীহাটের রাস্তার দুই পাশের ময়লা- আবর্জনা পরিষ্কার এবং নালার পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা।
কেরানীহাটের ব্যবসায়ী দেলোয়ার হোসেন সাঈদী বলেন,যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমার দাবী থাকবে কেরানীহাট কে চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত ময়লা -আবর্জনা মুক্ত ড্রেনেজ ব্যবস্থা এবং পরিকল্পিত ভাবে কেরানীহাট বাজার সুন্দর ভাবে সাজাবেন এটাই প্রত্যাশা করি।
ভোটকেন্দ্র পরিদর্শন করেন সাতকানিয়া উপজেলার নবাগত ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান এবং সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম। এ ছাড়াও পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। শান্তিপূর্ণভাবে উৎসবমূখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।
ডিএস./



















