০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

পাবনায় ব্যাংকে ভাঙচুর ও মারপিট চালানো সেই যুবদল নেতা বহিষ্কার

ঋণ খেলাপির মামলা করায় পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের স্থানীয় শাখায় হামলা, ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিটের ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন যুবদল নেতা লোকমান হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) মধ্যরাতে পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক লিটন স্বাক্ষরিত দলীয় প্যাডে এ বহিষ্কারাদেশ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা।
বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হলো। আদেশে আরো বলা হয়, বহিষ্কৃত নেতার কোন অপকর্মের দায় দল নেবে না। এক্ষেত্রে তার সাথে সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেয়া হয়েছে আদেশে।

এব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, প্রাথমিক তদন্তে বা খোঁজ খবর নিয়ে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক দায় মিলেছে। তাই তাকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী চেতনা বা শক্তিকে ব্যবহার কোনো অপকর্ম করার সুযোগ নেই। এক্ষেত্রে যারাই অপকর্মে জড়াবে তাদের বিরুদ্ধেই আমরা সাংগঠনিক ব্যবস্থা নিবো। কোনো ছাড় দেয়া হবে না।

এদিকে ব্যাংকে ভাঙচুর চালানো ও কর্মকর্তাদের মারধরের অভিযোগ এনে ঘটনারদিন (৩১ জুলাই) ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন চাটমোহর থানায় বাদী হয়ে অভিযুক্ত যুবদল নেতা লোকমান হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় একমাত্র নামীয় আসামি লোকমান। তবে বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। কিন্তু ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো অভিযুক্ত যুবদল নেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।

এব্যাপারে চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তাকে গ্রেফতারে আমরা ইতোমধ্যে কয়েকটি জায়গায় অভিযানও চালিয়েছি। কিন্তু পাওয়া যায়নি। তবে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। দ্রুতই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এর আগে ব্যাংক কর্তৃপক্ষ অভিযুক্তের নামে ঋণ খেলাপির মামলা করায় গত বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় গিয়ে হামলা করে অফিস ও টেবিলের গ্লাস ভাংচুরের অভিযোগ ওঠে। এসময় তার বিরুদ্ধে শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন ও অনান্য কর্মচারীদের মারধরে আহতের অভিযোগও ওঠে।

ডিএস./

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

পাবনায় ব্যাংকে ভাঙচুর ও মারপিট চালানো সেই যুবদল নেতা বহিষ্কার

প্রকাশিত : ০৪:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫