০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

লালমাই উপজেলা কক্ষ বরাদ্দে নিয়ম বহির্ভূত বক্তব্য প্রদানের জন্য শোকজ প্রকৌশলী সাবরীন জাহান

Oplus_131072

কুমিল্লা লালমাই উপজেলা কমপ্লেক্স ভবনের কক্ষ বরাদ্দ নিয়ে নিয়ম বহির্ভূত বক্তব্য প্রদানের জন্য উপজেলা প্রকৌশলী সাবরীন জাহানকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ পাঠিয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী,এলজিইডি, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।

লালমাই উপজেলা পরিষদ ভবনের কক্ষ বরাদ্দের বিষয়ে স্থানীয় পত্রিকার সাংবাদিক প্রকৌশলী সাবরীন জাহানকে প্রশ্ন করলে তিনি বলেন উপজেলা নির্বাহী অফিসার বরাদ্দ কমিটির সভাপতি হলেও সদস্য-সচিব হিসেবে কক্ষ বরাদ্দ করবো আমি, উপজেলা নির্বাহী অফিসার অনুমোদন দিবেন। এ মর্মে প্রকৌশলী নিয়ম বহির্ভূত বক্তব্য দিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলজিইডি তথা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

এবিষয়ে গত বুধবার (৩০ জুলাই) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব), মোঃ আব্দুর রশীদ মিয়া স্বাক্ষরিত একটি শোকজ নোটিশে আগামী ৭ কর্ম-দিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলেছেন এলজিইডি, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।

উল্লেখ্য, কুমিল্লার সর্বশেষ উপজেলা লালমাই। ২০১৭ সালে এই উপজেলাটির সৃষ্টি। সেসময় ভাড়া করা ভবনে এর কার্যক্রম চালু হয়। জেলায় এটা ছিল ১৭ নম্বার উপজেলা। সম্প্রতি ভাড়া বাসা থেকে সরকারী নতুন ভবনে প্রশাসনিক কার্যক্রম শুরুর আগে কক্ষের বরাদ্দ নিয়ে সিদ্ধান্ত গ্রহনের পরও উপজেলা প্রকৌশলীর অসন্তোষের কারণে স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটার অভিযোগ উঠেছে। স্বরেজমিন ঘুরে পাওয়া তথ্যে জানা যায়, লালমাই উপজেলাটি প্রতিষ্ঠার পর গত কিছুদিন আগে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফতেহপুর মৌজায় ৪ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্সটি নির্মান হয়। যেখানে মোট ৫৩টি কক্ষ রয়েছে। পরিত্র ঈদুল আযহার পর গত ১৯ জুন উপজেলা নির্বাহী অফিসার পরিষদের কর্মকর্তাদের নিয়ে কক্ষ বরাদ্দ সংক্রান্ত একটি মিটিং করে। সেখানে পরিবার পরিকল্পনা, সমাজসেবা, প্রতিবন্ধি ও বিভিন্ন দুস্থঃ মানুষের নিরাপদ সেবার কথা চিন্তা করে ৩য় তলায় ইউএনও নিজের অফিস কক্ষ বরাদ্দ রাখেন। যা সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। কিন্তু উপজেলা প্রকৌশলীর দাবী ৩য় তলা তার অফিসের জন্য বরাদ্দ। এনিয়ে প্রকৌশলী ক্ষোভ প্রকাশের পাশাপাশি নির্বাহী কর্মকর্তার কক্ষ ছাড়া অন্যান্য ৬টি কক্ষে তালা ঝুলিয়ে দেন। এবিষয়ে জানতে চাইলে প্রকৌশলী সাবরিন জাহান বলেন, ৭টি কক্ষ আমার দপ্তরের জন্য চুড়ান্ত করে তালা বদ্ধ করে রেখেছিলাম।

ডিএস./

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

লালমাই উপজেলা কক্ষ বরাদ্দে নিয়ম বহির্ভূত বক্তব্য প্রদানের জন্য শোকজ প্রকৌশলী সাবরীন জাহান

প্রকাশিত : ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫